ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা: শীর্ষ কারবারিদের তালিকা তৈরি হচ্ছে

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মাদকের মূলহোতাদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে যাচাই-বাছাই শেষে তালিকা চূড়ান্ত করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজিত ‘মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার দেশের তরুণ সমাজকে ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এ কারণে মাদক নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি জানান, কক্সবাজারকে কেন্দ্র করে সক্রিয় মাদক চোরাচালান নেটওয়ার্ক ভেঙে দিতে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী জানান, মাদক পাচারের ব্যবহৃত প্রতিটি রুট চিহ্নিত করা হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা হবে। স্থলসীমান্তের পাশাপাশি সমুদ্র ও জলপথ ব্যবহার করে যাতে মাদক প্রবেশ করতে না পারে, সে জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত বাহক বা **‘ক্যারিয়ার’**দেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। এতে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কার্যালয় এবং চলমান ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। পাশাপাশি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে।

সরকারি কর্মসূচি শেষে শুক্রবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা: শীর্ষ কারবারিদের তালিকা তৈরি হচ্ছে

আপডেট সময় ০৪:৩৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬