ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার এরুলিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: শ্রমিকদের ওপর উঠে গেল বাস, প্রাণ গেল ৬ জনের

নিজস্ব সংবাদ :

বগুড়ার এরুলিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। ধাক্কার পর বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। তারা সকালবেলায় কাজের সন্ধানে সেখানে অপেক্ষা করছিলেন।

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের হাসপাতালে পাঠান।

বগুড়া সদর থানার পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, বাসটির নিয়ন্ত্রণ হারানোর পরপরই হতাহতের ঘটনা ঘটে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ার এরুলিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: শ্রমিকদের ওপর উঠে গেল বাস, প্রাণ গেল ৬ জনের

আপডেট সময় ০৪:১৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬