ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তথ্যচিত্র বিতর্ক: ত্রুটি স্বীকার করে দুঃখ প্রকাশ, সংশোধনের আশ্বাস মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

নিজস্ব সংবাদ :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক তথ্যচিত্রকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে তথ্যচিত্রে থাকা ত্রুটি ও অসম্পূর্ণতা দ্রুত সংশোধন করে সংশ্লিষ্টদের মতামত নিয়ে নতুনভাবে জনসমক্ষে উপস্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং বিভিন্ন পক্ষের অবদান যথাযথভাবে প্রতিফলিত না হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি উত্থাপিত হওয়ার পরপরই মন্ত্রী উপস্থিত অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং তথ্যচিত্রে কোনো ধরনের ত্রুটি বা ঘাটতি থাকলে তা দ্রুত সংশোধনের আশ্বাস দেন। প্রতিমন্ত্রীও একইভাবে এ ঘটনাকে অনিচ্ছাকৃত বলে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে সঠিক ও পূর্ণাঙ্গভাবে তুলে ধরা তাদের দায়িত্ব। তাই সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক, আন্দোলনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিয়ে তথ্যচিত্রটি পুনর্মূল্যায়ন করা হবে।

বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি, ৩ আগস্ট ঘোষিত এক দফা এবং আন্দোলনের ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যথাযথভাবে উপস্থাপিত হয়নি বলে যে সমালোচনা উঠেছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছে, কোনো ব্যক্তি, সংগঠন বা আন্দোলনে অবদান রাখা কোনো পক্ষের ভূমিকা খাটো করা, উপেক্ষা করা বা ইতিহাসের কোনো অংশ আড়াল করার উদ্দেশ্য তাদের ছিল না এবং নেই। সংশোধিত সংস্করণে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট সবার অবদান যথাযথ মর্যাদার সঙ্গে তুলে ধরা হবে।

এছাড়া ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক অবস্থান বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মন্ত্রণালয়। তারা জানিয়েছে, প্রয়োজনীয় পরিমার্জনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং সংশোধিত তথ্যচিত্র শিগগিরই পুনরায় জনসমক্ষে প্রকাশ করা হবে।

শেষে মন্ত্রণালয় এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জন্য আবারও দুঃখ প্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে সবার গঠনমূলক মতামত ও সহযোগিতা কামনা করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তথ্যচিত্র বিতর্ক: ত্রুটি স্বীকার করে দুঃখ প্রকাশ, সংশোধনের আশ্বাস মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের

আপডেট সময় ০২:৩৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬