ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির নেশায় বেপরোয়া ছেলে, শেষ ভরসা আদালত: যশোরে বৃদ্ধ বাবার মামলা

নিজস্ব সংবাদ :

যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি: অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির আসক্তিতে বেপরোয়া হয়ে ওঠা ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিজের সন্তানের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন যশোরের এক বৃদ্ধ দিনমজুর। দীর্ঘদিন ধরে চলা ভাঙচুর, টাকার জন্য চাপ সৃষ্টি এবং মাকে মারধরের অভিযোগে তিনি ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সদর উপজেলার দৌলতদিহি গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিচারক সঞ্জয় পাল মামলাটি গ্রহণ করেন এবং অভিযুক্ত আজিম উদ্দিনের বিরুদ্ধে তাৎক্ষণিক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার আবেদনে তরিকুল ইসলাম জানান, তিনি একজন দিনমজুর। তার ছেলে আজিম কোনো পেশায় যুক্ত নয়। কিছুদিন ধরে সে সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে মোবাইল ফোনে ডুবে থাকত। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, সে অনলাইন জুয়া ও অশ্লীল কনটেন্টে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছে।

অভিযোগে বলা হয়, জুয়ার জন্য নিয়মিত টাকা জোগাড় করতে না পেরে আজিম প্রতিদিন বাবা-মায়ের কাছে এক হাজার টাকা দাবি করত। অভাবের সংসারে সেই টাকা দিতে না পারলে সে ঘরে অশান্তি সৃষ্টি করত এবং আসবাবপত্র ভাঙচুর করত।

সর্বশেষ গত ১৫ জুলাই বিকেলে আবারও টাকা দাবি করলে তরিকুল ইসলাম অসহায়ত্ব প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজিম ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে তার মা বিউটি বেগমকে মারধর ও গালিগালাজ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ঘরে রাখা পাঁচ হাজার টাকা জোর করে নিয়ে যায় সে।

ঘটনার পর স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। ছেলের আচরণ ক্রমেই ভয়াবহ হয়ে উঠলে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হন এই বৃদ্ধ বাবা।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, অনলাইন জুয়া ও অশ্লীল কনটেন্টের আসক্তি তরুণদের মধ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে, যা অনেক পরিবারে অশান্তি ও সহিংসতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অনলাইন জুয়া ও পর্নোগ্রাফির নেশায় বেপরোয়া ছেলে, শেষ ভরসা আদালত: যশোরে বৃদ্ধ বাবার মামলা

আপডেট সময় ০২:৫৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬