পিছিয়েছে কানাডার টরন্টোর ৮ম সম্মিলিত বাংলা মেলা
কানাডার টরন্টোর সবচেয়ে বড় মেলা ‘সম্মিলিত বাংলা মেলা’ আগামী সোমবার (৩ আগস্ট) বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে গান পরিবেশন করবেন মেলায় যাইরে খ্যাত বাংলাদেশি জনপ্রিয় গানের শিল্পী মাকসুদ।
আয়োজকরা জানান, ৮ম সম্মিলিত বাংলা মেলা ২ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির পূর্বাভাসের কারনে মেলার তারিখ পরিবর্তন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে বার্চ মাউন্ট পার্কে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে ৮ম সম্মিলিত বাংলা মেলা পরিচালনা পর্ষদের পরিচালক মাহবুব চৌধুরি রনি, রিমন ইসলাম ও দীন ইসলাম বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ আগস্টের মেলার প্রস্তুতি শেষ করে এনেছেন তারা। তাই একটি ধামাকা মেলা উপহার দেবেন তারা।
ট্যাগস :
























