ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজরিতে স্বস্তির খবর: বাংলাদেশের সতর্কতা কমে লেভেল-২

নিজস্ব সংবাদ :

যুক্তরাষ্ট্রের বিবেচনায় বাংলাদেশ এখন ‘ভ্রমণের জন্য আরও নিরাপদ’। ফাইল ছবি

বাংলাদেশ সফরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) নতুন করে হালনাগাদ করেছে। সর্বশেষ মূল্যায়নে বাংলাদেশের সামগ্রিক সতর্কতার মাত্রা লেভেল-৩ ‘ভ্রমণের আগে পুনর্বিবেচনা করুন’ থেকে কমিয়ে লেভেল-২ ‘অতিরিক্ত সতর্কতার সঙ্গে ভ্রমণ করুন’ নির্ধারণ করা হয়েছে।

এ পরিবর্তনের ফলে আগের তুলনায় বাংলাদেশকে ভ্রমণের জন্য তুলনামূলকভাবে বেশি নিরাপদ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের বৈঠকের পর এ বিষয়ে অগ্রগতির তথ্য পাওয়া যায়। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সতর্কতার স্তর কমানোর সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ও সামগ্রিক স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের আস্থা বৃদ্ধির ইঙ্গিত বহন করে। গত কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারে সরকারের নেওয়া পদক্ষেপগুলোও এ মূল্যায়নে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করবে। বিশেষ করে পর্যটন, ব্যবসা-বাণিজ্য, বিদেশি বিনিয়োগ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে এটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট মহলের মতে, যুক্তরাষ্ট্রের এই হালনাগাদ ট্রাভেল অ্যাডভাইজরি বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাড়তে থাকা আস্থার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজরিতে স্বস্তির খবর: বাংলাদেশের সতর্কতা কমে লেভেল-২

আপডেট সময় ০৪:২৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬