ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএই প্রেসিডেন্টের বার্তা: বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা, ঢাকা সফরে আগ্রহ

নিজস্ব সংবাদ :

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার পর বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার ঢাকাস্থ ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় ইউএই প্রেসিডেন্ট বলেন, সংকটময় সময়ে বাংলাদেশের পাশে থাকার অবস্থান আমিরাত সরকার ও জনগণের কাছে অত্যন্ত মূল্যবান।

চিঠিতে ইরানের হামলার ঘটনায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়। শেখ মোহাম্মদ নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ, মানবিক সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক খাতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ইউএই প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ সফরের যে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটিকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। প্রথম উপযুক্ত সুযোগে ঢাকা সফরের ইচ্ছার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইউএই প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, সম্ভাব্য এই সফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে।

চিঠিতে দুই দেশের সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা একটি বহুমাত্রিক অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার অভিন্ন লক্ষ্যেও বাংলাদেশ ও ইউএই একসঙ্গে কাজ করে যাচ্ছে বলে বার্তায় তুলে ধরা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইউএই প্রেসিডেন্টের বার্তা: বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা, ঢাকা সফরে আগ্রহ

আপডেট সময় ০৪:২১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬