ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার্জিও গোরের সঙ্গে বৈঠক: ভূরাজনীতি নয়, সম্পর্ক জোরদারেই গুরুত্ব দিল ঢাকা-ওয়াশিংটন

নিজস্ব সংবাদ :

সার্জিও-গোর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোর

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভূরাজনৈতিক কোনও বিষয় আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকটি ছিল অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে সেই সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়েই মূলত মতবিনিময় হয়েছে।

বৈঠকে ভারত বা চীন সম্পর্কিত কোনও প্রসঙ্গ ওঠেনি বলেও স্পষ্ট করেন ড. খলিলুর রহমান। একই সঙ্গে মিয়ানমার-চীন করিডোর নিয়েও কোনও আলোচনা হয়নি বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ককে ধারাবাহিক ও বহুমাত্রিক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনও একক বৈঠকের বিষয় নয়; বিভিন্ন পর্যায়ে দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

গ্যাস সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ এ বিষয়ে একাধিক দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং জ্বালানি সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা এখনও চলমান রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে সার্জিও গোরের সঙ্গে আজকের বৈঠকে এ বিষয়টি আলোচনায় আসেনি বলে তিনি উল্লেখ করেন।

এই বৈঠককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সার্জিও গোরের সঙ্গে বৈঠক: ভূরাজনীতি নয়, সম্পর্ক জোরদারেই গুরুত্ব দিল ঢাকা-ওয়াশিংটন

আপডেট সময় ০৫:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬