ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী দিল্লি, ‘অধীর আগ্রহে অপেক্ষা করছি’

নিজস্ব সংবাদ :

বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ভারত অত্যন্ত আশাবাদী এবং সেই সফরের অপেক্ষায় রয়েছে দিল্লি।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সাংবাদিকরা বৈঠক শেষে জানতে চান, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এবং সে বিষয়ে কোনও আলোচনা হয়েছে কি না।

জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব বিষয়। তবে ভারতের পক্ষ থেকে তার ভারত সফরকে স্বাগত জানানো হবে।

তিনি বলেন, “আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি বিশ্বাস করি, খুব বেশি দেরি না করে এই সফর বাস্তবায়িত হবে।”

দীনেশ ত্রিবেদী আরও বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ এবং ভবিষ্যতে সেই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে ভারত আশা করছে। “আমরা অত্যন্ত আশাবাদী, এবং সবাই এই সফরের জন্য অপেক্ষা করছি,” মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে দীনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে আসেন। তিনি ভারতের পেট্রাপোল সীমান্ত অতিক্রম করে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন এবং পরে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন।

কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর হলে তা দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী দিল্লি, ‘অধীর আগ্রহে অপেক্ষা করছি’

আপডেট সময় ০৩:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬