ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতার অপব্যবহারকারীরা সরকার ও দলের শত্রু: গৌরনদীতে তথ্যমন্ত্রী স্বপন

নিজস্ব সংবাদ :

বরিশাল প্রতিনিধি: জনগণের সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমতার দাপট দেখানো কিংবা দলীয় পরিচয় ব্যবহার করে অপকর্মে জড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেছেন, জনগণের ওপর যারা ক্ষমতা প্রদর্শন করে, তারা শুধু সরকারের নয়, দলেরও শত্রু। এমনকি তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শেরও পরিপন্থী।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকৃত ক্ষমতার উৎস জনগণ। জনগণকে অবমূল্যায়ন করে বা তুচ্ছ-তাচ্ছিল্য করে রাজনীতি টেকসই হয় না। যারা সাধারণ মানুষকে ছোট করে দেখে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, তারা শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দল বড় একটি পরিবার হলেও এর মধ্যে দায়িত্বজ্ঞানহীন কিছু মানুষ থাকতে পারে। যারা দলের দুঃসময়ে পাশে থাকে না, আবার সুযোগের সময় সামনে আসে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ বজায় রেখেও অপকর্মের বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, ধানের শীষের রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি। ক্ষমতা জনগণের সেবার জন্য, ব্যক্তিস্বার্থে ব্যবহার করার জন্য নয়। নিচের পর্যায়ে কেউ ভুল করলে তার দায় শেষ পর্যন্ত পুরো দলের ওপর এসে পড়ে। তাই দলীয় পরিচয়ে কোনো অপরাধী যেন রক্ষা না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ

একই দিনে তথ্যমন্ত্রী গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে একাধিক কর্মসূচিতে অংশ নেন।

সকাল ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিককে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধন শেষে মন্ত্রী নিজ হাতে একটি গাছ রোপণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক (কোস্টাল সার্কেল, বরিশাল) ড. মোল্লা রেজাউল করিম।

খেলাধুলা ও বৃক্ষরোপণে জোর

দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এডিপি-২০২৬ এর অর্থায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্টও প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশ সচেতনতার চর্চা জরুরি। প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঠমুখী হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চা ও সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৩০ জুলাই পর্যন্ত গৌরনদীর এ বৃক্ষমেলা চলবে বলে আয়োজকরা জানিয়েছেন.

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ক্ষমতার অপব্যবহারকারীরা সরকার ও দলের শত্রু: গৌরনদীতে তথ্যমন্ত্রী স্বপন

আপডেট সময় ০৩:৪৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬