ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকার পতনের হুমকিতে নয়, জনগণের রায়েই হবে সিদ্ধান্ত’—বিরোধীদের কড়া বার্তা ইশরাক হোসেনের

নিজস্ব সংবাদ :

বিরোধী জোটের সরকারবিরোধী আন্দোলন সরকার পতনের হুমকিকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি এসব কর্মকাণ্ডকেক্ষমতালোভী রাজনৈতিক দলের ফাজলামোবলে উল্লেখ করে দাবি করেছেন, জুলাই সনদ বাস্তবায়নের কাজ সরকার পরিকল্পনামাফিক এগিয়ে নিচ্ছে।

শনিবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেন, জুলাই সনদ কোনো একক দলের নয়; এটি বিভিন্ন রাজনৈতিক শক্তির অংশগ্রহণে গড়ে ওঠা একটি জাতীয় ঐকমত্যের দলিল। তাই এটি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বিরোধীদের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, আন্দোলন কিংবা সরকারবিরোধী কর্মসূচি গণতান্ত্রিক অধিকার হলেও, সরকার পতনের হুমকি দিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা বাস্তবসম্মত নয়। কিছু রাজনৈতিক দলের বক্তব্যকে তিনি গুরুত্বহীন বলেও মন্তব্য করেন।

গণভোটের প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, সাধারণ মানুষের কাছে জটিল সাংবিধানিক বা রাজনৈতিক বিষয়গুলোর সব দিক পরিষ্কারভাবে তুলে ধরা না হলে প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। তাঁর মতে, বিষয়টি নিয়ে জনসচেতনতা নিশ্চিত করা জরুরি।

পোস্টে তিনি আরও দাবি করেন, বিরোধী জোটের রাজনৈতিক তৎপরতার পেছনে দেশিবিদেশি প্রভাবশালী মহলের সমর্থন থাকতে পারে। বিষয়ে অর্থায়ন রাজনৈতিক পৃষ্ঠপোষকতার উৎস খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে অনেক বিষয় স্পষ্ট হয়ে উঠবে।

বিএনপির প্রসঙ্গ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, দলটি দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী এবং বর্তমান বিরোধী জোটের নানা কর্মকাণ্ডকে তারা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছে না।

বিরোধীদের উদ্দেশে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি জনসমর্থনের বিষয়ে তারা আত্মবিশ্বাসী হন, তাহলে মাঠে নেমে তা প্রমাণ করুক। জনগণই শেষ পর্যন্ত কার পক্ষে রয়েছে, সেটিই হবে সবচেয়ে বড় পরীক্ষা।

পোস্টের শেষাংশে ইশরাক হোসেন অভিযোগ করেন, বর্তমান বিরোধী জোট দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায় এবং ক্ষমতায় যাওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার রাজনৈতিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘সরকার পতনের হুমকিতে নয়, জনগণের রায়েই হবে সিদ্ধান্ত’—বিরোধীদের কড়া বার্তা ইশরাক হোসেনের

আপডেট সময় ০৩:৪৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬