ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশেদ খানের মতো প্রোপাগান্ডাবাজকে সহকারী বানিয়েছে বিএনপি”—তারেক রহমানকে ঘিরে সারজিস আলমের তীব্র সমালোচনা

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে মো. রাশেদ খানের নিয়োগকে কেন্দ্র করে বিএনপির কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর দাবি, ধরনের নিয়োগ বিএনপির রাজনৈতিক অবস্থান সিদ্ধান্ত নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

সোমবার (২০ জুলাই) পঞ্চগড়ের বোদায়দেশ গড়তে জুলাই পদযাত্রাকর্মসূচি উপলক্ষে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, বিএনপি এমন একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী করেছে, যাকে তিনিমিথ্যা প্রচারণাকারীহিসেবে মনে করেন।

বক্তব্যে তিনি শুধু রাশেদ খানই নন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকীরও সমালোচনা করেন। সারজিসের অভিযোগ, যারা একসময় রাষ্ট্র সংস্কারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন, তাদের অনেকেই এখন ক্ষমতার অংশ হওয়ার আকাঙ্ক্ষায় আগের অবস্থান থেকে সরে গেছেন।

জুলাই আন্দোলনের ঘটনায় অভিযুক্তদের জামিনের প্রসঙ্গ তুলে বিচার বিভাগ প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন তিনি। তাঁর ভাষ্য, প্রশাসন বিচার বিভাগের যেসব কর্মকর্তা এখনো রাজনৈতিক পক্ষপাত নিয়ে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে, ভবিষ্যতে তাদের পরিচয় জনগণের সামনে তুলে ধরা হবে।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখিয়ে নয়, রাষ্ট্র জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করা উচিত। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দল পরিবর্তনশীল হলেও রাষ্ট্র জনগণ সবসময়ই বিদ্যমান থাকবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব রংপুর আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ কেন্দ্রীয় স্থানীয় নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাশেদ খানের মতো প্রোপাগান্ডাবাজকে সহকারী বানিয়েছে বিএনপি”—তারেক রহমানকে ঘিরে সারজিস আলমের তীব্র সমালোচনা

আপডেট সময় ১২:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬