ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশের সম্পদ লুটের রাজনীতি বন্ধ করতে হবে’—রাজাপুরে হাসনাত আবদুল্লাহর কঠোর বার্তা

নিজস্ব সংবাদ :

রাজাপুর (ঝালকাঠি): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণ–অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের দায়িত্ব দেশের মানুষকেই নিতে হবে। তিনি বলেন, বিকল্প রাজনৈতিক শক্তিকে প্রতিষ্ঠা করেই জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণ–অভ্যুত্থানের সময় মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির দাবি তুলেছিল। সেই প্রত্যাশা পূরণে এনসিপি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দলটি জনগণের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংসদে নিজের কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, গত কয়েক মাসে কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। ব্যাংক খাতের লুটপাট, বিদ্যুৎ খাতের দুর্নীতি এবং স্থানীয় পর্যায়ে বালু, নদী ও গবাদিপশু দখল বা চুরির অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের সম্পদ লুটের সংস্কৃতি আর চলতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, দুর্নীতি, দখলদারত্ব ও লুটপাটের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সম্পদ ও অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

পথসভায় বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও রাজনৈতিক পর্ষদ সদস্য মাহমুদা আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান এবং রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিলসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানের একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমানকে রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘দেশের সম্পদ লুটের রাজনীতি বন্ধ করতে হবে’—রাজাপুরে হাসনাত আবদুল্লাহর কঠোর বার্তা

আপডেট সময় ০৪:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬