ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় মৃত্যুর মিছিল থামছেই না: নিহত ৭৩ হাজার ছাড়াল, যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত ইসরায়েলি হামলা

নিজস্ব সংবাদ :

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে প্রাণহানির সংখ্যা ক্রমাগত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ২৪৬ জনে। একই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৭৩ হাজার ৭২৭ জনে

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই হতাহতের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে সহিংসতা থামেনি। ওই সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ১২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৬১৬ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা চালানোর পর গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে গাজাজুড়ে টানা বিমান হামলা ও স্থল অভিযানে ব্যাপক প্রাণহানি এবং মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক মহলের একাধিক পক্ষ যুদ্ধবিরতি কার্যকর, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাজায় মৃত্যুর মিছিল থামছেই না: নিহত ৭৩ হাজার ছাড়াল, যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত ইসরায়েলি হামলা

আপডেট সময় ০২:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬