ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার, রায় কার্যকর করতে হবে’ — নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করে আদালতের দেওয়া রায় কার্যকর করা উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, শেখ হাসিনার মামলার রায়ে আপিলের সুযোগ আর নেই।

বুধবার (১৬ জুলাই) জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘স্মৃতিগাঁথায় জুলাই বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, দেশে ফেরার সময় ও প্রক্রিয়া সরকার নির্ধারণ করবে। তবে তিনি বাংলাদেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকেও আত্মসমর্পণের সুযোগ না থাকার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আদালতের রায়ের পর নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। ফলে এখন সেই রায়ের বিরুদ্ধে নতুন করে আপিলের সুযোগ নেই বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, সুপ্রিম কোর্টও রায় বহাল রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। গবেষণানির্ভর ও গণতান্ত্রিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে শিক্ষক ও প্রশাসনিক নিয়োগেও সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গত ১৫ জুলাইয়ের সহিংসতার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ওই দিনের হামলায় জড়িতদের তালিকা প্রকাশ করে দ্রুত আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি যেসব শিক্ষক হামলার পক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, “জুলাই শুধু একটি স্মৃতি নয়, এটি নতুন বাংলাদেশের রাজনৈতিক দর্শনের ভিত্তি। আমরা স্বৈরতন্ত্রে ফিরে যেতে চাই না। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব মাহীন সরকার, যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার, রায় কার্যকর করতে হবে’ — নাহিদ ইসলাম

আপডেট সময় ০২:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬