ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহের থাবা, মাত্র ৮ দিনে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

নিজস্ব সংবাদ :

জুনের শেষ সপ্তাহে ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে মাত্র আট দিনের ব্যবধানে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক মৃত্যুহার পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমোর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ২০ থেকে ২৮ জুনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশে অস্বাভাবিক গরমের কারণে প্রাণহানির ঘটনা ঘটে। মৃতদের বড় অংশই প্রবীণ; তাদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছরের বেশি।

ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক এবং ইউরোমোমোর কর্মকর্তা লাসে ভেস্টারগার্ড জানান, প্রচণ্ড গরমের ফলে হিট স্ট্রোক, হৃদ্‌যন্ত্রের জটিলতা এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে। তাঁর মতে, বছরের এই সময়ে এত স্বল্প সময়ে এত বেশি প্রাণহানি অত্যন্ত অস্বাভাবিক।

যদিও দেশভিত্তিক মৃত্যুর নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি, তবে ফ্রান্স ও বেলজিয়ামে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সরকারি তথ্য বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের কয়েকটি দেশে তাপপ্রবাহের কারণে প্রতি সপ্তাহেই গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের চরম আবহাওয়ার পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। তাদের আশঙ্কা, ভবিষ্যতে ইউরোপে আরও ঘন ঘন এবং দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দেখা দিতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

সূত্র: রয়টার্স

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহের থাবা, মাত্র ৮ দিনে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

আপডেট সময় ০৩:৩৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬