ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের রক্তের ঋণ শোধ করতে পারিনি’—মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় স্বীকার হাসনাত আবদুল্লাহর

নিজস্ব সংবাদ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে তাদের রাজনৈতিক শক্তি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। তিনি স্বীকার করেন, গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের প্রতি যে দায়িত্ব ছিল, তা পুরোপুরি পালন করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক শক্তি হিসেবে তারা সফল হতে পারেননি। একই সঙ্গে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, সরকার পরিবর্তন হলেও দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের সংস্কৃতিতে প্রত্যাশিত পরিবর্তন আসেনি।

তিনি অভিযোগ করেন, আগে যেসব অপকর্ম একটি গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হতো, এখন অনেক ক্ষেত্রে শুধু সেই গোষ্ঠীর জায়গায় অন্য গোষ্ঠী এসেছে। ফলে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে হাসনাত বলেন, সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলো দূর থেকে বোঝা সম্ভব নয়। জনগণের কষ্ট অনুভব করতে হলে তাদের পাশে থাকতে হবে। তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে জবাবদিহিতা ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

বেকারত্ব, মাদক ও জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তার ভাষ্য, উচ্চশিক্ষিত তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় হতাশা বাড়ছে। পাশাপাশি অবৈধ অর্থের প্রভাব সমাজে নতুন বৈষম্য তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে কর্মসূচির শুরুতে সোনাগাজীর মনগাজী এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল গনি বোরহানের কবর জিয়ারত করেন হাসনাত আবদুল্লাহ। পরে পৌর শহরে পদযাত্রা শেষে পৌরসভা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জুলাইয়ের রক্তের ঋণ শোধ করতে পারিনি’—মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় স্বীকার হাসনাত আবদুল্লাহর

আপডেট সময় ০২:২০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬