ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮০ বছরে ঢামেকে প্রধানমন্ত্রীর পদচারণা, উৎসবের আমেজে মুখর ক্যাম্পাস

নিজস্ব সংবাদ :

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে পুরো ক্যাম্পাসে। আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি, আর বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি নতুন ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করবেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে নতুন প্রাণচাঞ্চল্য। তাদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে দীর্ঘদিনের বিভিন্ন অবকাঠামোগত ও শিক্ষাবিষয়ক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন দিকনির্দেশনা আসবে বলেও তারা আশাবাদী।

সাবেক শিক্ষার্থীদের মতে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলনসহ দেশের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ে ঢাকা মেডিকেল কলেজের অবদান ইতিহাসের অংশ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন কলেজের গৌরবকে আরও সমৃদ্ধ করবে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং ঢামেক পরিবারের জন্য একটি আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ডা. বেলাল হোসেন নাজিমের মতে, সরকারের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন পরিকল্পনা দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে সহায়ক হবে।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের (ঢামেকসু) সাবেক সাধারণ সম্পাদক ও কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুর রহমান নোমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপস্থিতি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়। তিনি মনে করেন, এই আয়োজন নতুন প্রজন্মকে প্রতিষ্ঠানটির ঐতিহ্য, দায়িত্ববোধ ও নেতৃত্বের চেতনায় আরও অনুপ্রাণিত করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

৮০ বছরে ঢামেকে প্রধানমন্ত্রীর পদচারণা, উৎসবের আমেজে মুখর ক্যাম্পাস

আপডেট সময় ০৮:৩২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬