ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে গভীর রাতে জামায়াত নেতার ওপর হামলা, বেঁধে মারধরের পর টাকা লুটের অভিযোগ

নিজস্ব সংবাদ :

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে গভীর রাতে এক জামায়াত নেতার ওপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা তার হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করার পর সঙ্গে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

ঘটনাটি ঘটে শনিবার (৪ জুলাই) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকায়। আহত জাহিদ হাসান নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে নালিতাবাড়ী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। পথিমধ্যে চকপাড়া এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি তার গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রথমে তার মাথায় একটি কালো ব্যাগ পরিয়ে দেয়। এরপর হাত-পা বেঁধে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ অর্থ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্বজনরা জানান, প্রায় আধা ঘণ্টা পর স্থানীয় লোকজন সড়কের পাশে অচেতন অবস্থায় জাহিদ হাসানকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জাহিদ হাসানের বড় ভাই আব্দুল মোমেনের দাবি, হামলাটি পরিকল্পিত হতে পারে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নালিতাবাড়ীতে গভীর রাতে জামায়াত নেতার ওপর হামলা, বেঁধে মারধরের পর টাকা লুটের অভিযোগ

আপডেট সময় ০২:৪৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬