ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফেরার ঘোষণা নয়, এটি নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা’—সোহেল তাজ

নিজস্ব সংবাদ :

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অহংকার’ এবং ‘আত্মসমালোচনার অভাব’ দেশ ও আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতির জন্য বড় কারণ।

শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, “আমি এই বছরেই ফিরবো: শেখ হাসিনা।” এরপর তিনি মন্তব্য করেন, একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, আর এর উদাহরণ শেখ হাসিনা ও তাঁর পরিবার।

পোস্টে তিনি অভিযোগ করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার এবং অর্থ পাচারের মাধ্যমে আওয়ামী লীগকে সংকটে ফেলা হয়েছে। তাঁর দাবি, দেশ ছাড়ার পরও ফিরে আসার বক্তব্য দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের আরও বিপদে ফেলছেন।

সোহেল তাজ আরও বলেন, আত্মসমালোচনা ও আত্মউপলব্ধি ছাড়া অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।

উল্লেখ্য, এসব মন্তব্য সোহেল তাজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে প্রকাশিত হয়েছে। পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘ফেরার ঘোষণা নয়, এটি নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা’—সোহেল তাজ

আপডেট সময় ০৩:১৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬