ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, সম্পর্ক আরও গভীর হবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের একটি ‘পরীক্ষিত বন্ধু রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক আস্থা, অভিন্ন স্বার্থ এবং যৌথ লক্ষ্যই দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের বন্ধুত্ব ও অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এই সহযোগিতা পারস্পরিক বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।

তিনি আরও বলেন, উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের অংশীদারিত্ব শুধু দুই দেশের জন্যই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, সম্পর্ক আরও গভীর হবে: ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০২:৫৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬