ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে প্রবাসীদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সংশোধনের সুযোগ মিলবে বছরের শেষ পর্যন্ত

নিজস্ব সংবাদ :

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। যেসব বিদেশি কর্মীর ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদের আইনি অবস্থান নিয়মিত করার সুযোগ দিতে সংশোধনের সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, বাড়তি এই সময়সীমা মূলত দুই ধরনের কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমত, যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের বেশি সময় আগে শেষ হয়েছে। দ্বিতীয়ত, যারা কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাস পার করলেও এখনো আনুষ্ঠানিকভাবে ওয়ার্ক পারমিট পাননি।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা, বিদ্যমান শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অনিয়মিত অবস্থায় থাকা অনেক প্রবাসী কর্মী তাদের কাগজপত্র হালনাগাদ করে বৈধ কর্মপরিচয় নিশ্চিত করার সুযোগ পাবেন।

এদিকে, নিয়োগকর্তা ও কর্মীদের প্রতি দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত গ্রেস পিরিয়ড শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে ইস্যুর কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যেও যারা নিয়ম অনুযায়ী তাদের ওয়ার্ক পারমিট সংশোধন বা নবায়ন করবেন না, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সৌদিতে প্রবাসীদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সংশোধনের সুযোগ মিলবে বছরের শেষ পর্যন্ত

আপডেট সময় ০৪:১৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬