ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নিজস্ব সংবাদ :

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো যাত্রী হতাহত হননি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার কিছু পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পৌঁছায়। খবর পাওয়ার পরপরই স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। তবে সঠিক কারণ নিশ্চিত করতে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, ‘এভারগ্রিন পরিবহন’-এর বাসটি রাজধানীর গুলিস্তান থেকে যাত্রী নিয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে কুচিয়ামোড়া সেতুর ওপর পৌঁছালে হঠাৎ বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে আতঙ্কের সৃষ্টি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আপডেট সময় ০৪:৫৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬