ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে একক অধিকার দাবি ইরানের

নিজস্ব সংবাদ :

হরমুজ প্রণালিতে মাইন অপসারণের দায়িত্ব কেবল ইরানই পালন করবে বলে স্পষ্ট জানিয়েছে দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তার ভাষ্য, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী এই কাজে অন্য কোনো দেশের অংশগ্রহণের সুযোগ নেই।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি হরমুজ প্রণালিতে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে মাইন অপসারণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানান। এর প্রতিক্রিয়ায় গারিবাবাদি বলেন, বিদ্যমান সমঝোতা অনুযায়ী এ ধরনের কার্যক্রম পরিচালনার একমাত্র অধিকার ইরানের এবং এ বিষয়ে তেহরানের অবস্থান অপরিবর্তিত।

এর আগে রোববার ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় ওমানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গারিবাবাদি। বৈঠকে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে, কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক অনুষ্ঠিত হবে—এমন খবরও প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের তথ্য সঠিক নয়। তবে কাতারের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিজেদের নীতিগত অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলেও পুনর্ব্যক্ত করেছে ইরান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে একক অধিকার দাবি ইরানের

আপডেট সময় ০২:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬